বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আপাতত সড়ক ছাড়ছে না শিক্ষার্থীরা, রাত ৮টায় নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

আপাতত সড়ক ছাড়ছে না শিক্ষার্থীরা, রাত ৮টায় নতুন কর্মসূচি

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থী ও চাকরপ্রার্থীরা। দুপুর থেকে রাজধানীর শাহবাগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছে তারা। এদিকে গত কয়েক দিন আন্দোলনকারীরা বিকেল ৬টার পর সড়ক ছেড়ে দিলেও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি হিসেবে আপাতত সড়ক ছাড়ছেন না তারা। রাত ৮টায় নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। 

রোববার (০৭ জুলাই) কোটা বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে আন্দোলনরত একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে এ তথ্য জানা যায়।

তারা জানান, আন্দোলনের কঠোর পর্যায়ে রয়েছেন তারা। নানা ধাপ পার হয়ে এখন তারা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন। ফলে অন্য দিনগুলোতে বিকেল ৬টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়লেও আজ তা হচ্ছে না। তারা সড়কে অবস্থান করবেন।

shabag-blockade2

এদিকে বেলা ৬টায় মঞ্চ থেকে রাত ৮টায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে দুপুর থেকেই শাহবাগসহ গুরুত্বপূর্ণ সকল মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। কোটার বিরুদ্ধে চলমান এ আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত। আজ আন্দোলনকারীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করায় সেই আন্দোলন নতুন মাত্রা পেয়েছে।

শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন সাইন্সল্যাব মোড়ে। এতে রাজধানীজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। পুলিশ এই আন্দোলনে বাধা না দিলেও সতর্ক অবস্থানে রয়েছে।

shabag-blockade1

এ সময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ব্লকেড ব্লকেড বাংলা ব্লকেড’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এমএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর