বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন গোয়েন্দা ও অপরাধ বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ২০৭ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন ও ১৮ কেজি ৫৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ জুন) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা রুজু হয়েছে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর