বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ ২ জন আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ০৪:৪৭ এএম

শেয়ার করুন:

কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ ২ জন আহত
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে এক সাংবাদিকসহ দুজনকে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। আহতরা হলেন— বাংলা টিভির রিপোর্টার প্রান্ত পারভেজ ও অটোরিকশা চালক হানিফ।

বুধবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তারা দুজনে সবুজ বাংলা আবাসিক এলাকার বাসিন্দা। এই রিপোর্ট লেখার সময় তারা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার জন্য রওয়ানা হন।

প্রান্ত পারভেজ অভিযোগে বলেন, স্থানীয় কিশোর গ্যাং নেতা মোস্তাফিজুর রহমান পারভেজের নেতৃত্বে বাহাদুর, সাগরসহ বেশ কয়েকজন প্রথমে অটোরিকশা চালক হানিফকে মারধর করে। পরবর্তীতে তিনি বাধা দিতে গেলে তাকেও মারধর করে গ্যাংয়ের সদস্যরা। তারা ধারালো ছুরি (এন্টি কাটার) ও সুইচ গিয়ার দিয়ে হামলা করে।

প্রান্ত পারভেজ বলেন, হামলার পর প্রথমে থানা পুলিশকে কল করেন। পরবর্তীতে ৯৯৯ এ কল করলে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। হামলাকারীদের প্রত্যেকে কিশোর গ্যাংয়ের সদস্য। বেশ কয়েকদিন আগে কিশোর গ্যাং নিয়ে নিউজ করলে তারা ক্ষুব্ধ হয়।

এ বিষয়ে পল্লবী থানার ডিউটি অফিসার এসআই মুন্সি আল আমিন বলেন, এক সাংবাদিকসহ দুজনকে হামলার অভিযোগ পেয়ে দুটি ফোর্স পাঠিয়েছেন।

এমআইকে/এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর