শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

৬০ উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

৬০ উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

দু-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সারাদেশে চতুর্থ ধাপে ৬০টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (০৫ জুন) সকাল ৮টা থেকে দেশের ৬০টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে বেলা ১১টায় এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব শফিউল আজিম জানান, নির্বাচনের প্রথম চার ঘণ্টায় প্রাথমিক তথ্য অনুযায়ী গড়ে ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। 

এদিকে, আজকের ভোটযুদ্ধের মধ্যদিয়ে এবারের উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় আগামী ৯ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় একজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে এই ধাপে মোট ভোটার সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর