দীর্ঘ ১৮ মাস পরে আবারও ৮ ঘণ্টায় ফিরছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।
সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বিজ্ঞাপন
আগে সরকারি কর্মীরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতেন। জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয় করতে ২০২২ সালের ২৪ আগস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দেয় সরকার। সে অনুযায়ী দুই মাসের বেশি সময় সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে।
আরও পড়ুন
সরকারি অফিসের নতুন সময়সূচি
দুই মাসেরও বেশি সময় সকাল ৮টা-বিকেল ৩টা সূচিতে অফিস চলার পর ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলছিল।
সোমবার (৩ জুন) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, রবি থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা। মাঝখানে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
অফিসের সময়সূচিতে কেন পরিবর্তন আনা হয়েছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাই তো স্বাভাবিক। ৯টা থেকে ৫টা আট ঘণ্টা কাজ করবো আমরা। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করবো আমরা, আগে আমরা ৩৫ ঘণ্টা কাজ করতাম। সেটা একটা বিশেষ ব্যবস্থা ছিল, আমরা আবার মূল অবস্থানে চলে এলাম। এটি ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবস থেকে কার্যকর হবে।
এইউ




