শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

এভারেস্ট ও লোৎসে বিজয়ী বাবর আলীকে বিমানের সংবর্ধনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ১০:২৫ এএম

শেয়ার করুন:

এভারেস্ট ও লোৎসে বিজয়ী বাবর আলীকে বিমানের সংবর্ধনা

মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে বিজয়ী বাংলাদেশি পর্বতারোহী মো. বাবর আলীকে সংবর্ধনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

মঙ্গলবার সন্ধ্যায় কাঠমাণ্ডু থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর তাকে ফুল দিয়ে বরণ করেন বিমানের কর্মকর্তারা।


বিজ্ঞাপন


বিমানের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন

এভারেস্টের পর বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ জয় বাবর আলীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম, মহাব্যবস্থাপক এয়ারপোর্ট সার্ভিস রাশেদুল করিমসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আহে পর্বতারোহী বাবর আলী বিজি ৩৭২ ফ্লাইটে কাঠমুন্ডু থেকে ঢাকায় ফেরেন।


বিজ্ঞাপন


এমআইকে/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর