রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলায় ডিএমপির অনুসন্ধান কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ এএম

শেয়ার করুন:

২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলায় ডিএমপির অনুসন্ধান কমিটি
হামলার শিকার সাংবাদিকরা ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অনুসন্ধান কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বাসসের।

এই কর্মকর্তা বলেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামানকে এই কমিটির প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে। পরে কমিটিতে পুলিশের অন্য সদস্যদের যুক্ত করা হবে।

এর আগে হামলার শিকার সাংবাদিকরা ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে স্মারকলিপি দেন আহতরা।

এসময় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির বার্তা প্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্য সচিব মানস ঘোষ, সাংবাদিক নিজামুল হক বিপুলসহ হামলার শিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পিটিয়ে পা ভেঙে দিলো সন্ত্রাসীরা

ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সাংবাদিকদের পক্ষ থেকে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একইসঙ্গে হামলার শিকার সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘২৮ অক্টোবরের ঘটনার পর আমি পুলিশ সদস্যদের যেমন খোঁজ নিয়েছি, তেমনিভাবে আহত সাংবাদিকদেরও খোঁজ নিয়েছি। সাংবাদিকদের উদ্দেশ্যমূলকভাবে আঘাত করা হয়েছে, এটা হামলার ধরন দেখলেই বোঝা যায়। সাংবাদিকদের কেন হামলা করা হলো তা বিশ্লেষণের দাবি রাখে। পৃথিবীর অন্য কোথাও এমনটি দেখা যায় না।’

জড়িতদের চিহ্নিতে কমিটি গঠনের নির্দেশ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘ঘটনাটি তদন্ত করে বিচারের জন্য পাঠানো হলো পুলিশের কাজ। এটা করার জন্য আমাদের সর্বাত্মক আন্তরিকতা রয়েছে। ঘটনাস্থলগুলোর স্থির চিত্র, ফুটেজ রয়েছে, সেগুলো বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করা হবে। আমাদের ছোট একটা টিম টাস্কফোর্সের মতো করে কাজ করবে।’

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর