জার্মানির ভিসা অ্যাপয়েন্টমেন্ট বা জার্মানিতে চাকরির বিষয়ে প্রতারণা ও জালিয়াতি বিরুদ্ধে সতর্ক করেছে ঢাকাস্থ জার্মান দূতাবাস।
মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, অর্থের বিনিময়ে দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বা জার্মান চাকরির চুক্তির প্রতিশ্রুতি দেওয়া প্রতারকদের থেকে সাবধান থাকুন।
সতর্কবার্তায় আরও বলা হয়, এই দাবিগুলো প্রতারণামূলক। জালিয়াতি এড়াতে সতর্ক থাকুন।
ঢাকায় জার্মান দূতাবাসের অ্যাপয়েন্টমেন্টের জন্য অর্থপ্রদানের প্রয়োজন হয় না উল্লেখ করে এতে আরও বলা হয়, এই সেবাগুলি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।




