শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শপথ নিলেন ময়মনসিংহ ও কুমিল্লা সিটির মেয়র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৪, ১০:৩১ এএম

শেয়ার করুন:

শপথ নিলেন ময়মনসিংহ ও কুমিল্লা সিটির মেয়র
তাহসিন বাহার সূচনা ও ইকরামুল হক টিটুকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার সূচনা।

এছাড়া কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানদেরও শপথ পড়ান সরকারপ্রধান। একই সময়ে শপথ নেন ময়মনসিংহ সিটির নবনির্বাচিত কাউন্সিলররাও। তাদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

pm-2বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

আরও পড়ুন

কুমিল্লায় বিপুল ভোটে সূচনার জয়

গত ১০ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটির নির্বাচন হয়। নির্বাচনে কুমিল্লা সিটিতে মেয়র পদে তাহসীন বাহার সূচনা ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু। তিনি পান ২৬ হাজার ৮৯৭ ভোট।

pm-3এছাড়া ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পান ৫ হাজার ১৭৩ ভোট।

আরও পড়ুন

বিপুল ভোটে জিতে ফের ময়মনসিংহের মেয়র হলেন টিটু

অন্যদিকে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। এক লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কি। হাতি প্রতীকে তিনি পান ৩৫ হাজার ৭৬৩ ভোট।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর