সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

দেড় ঘণ্টার চেষ্টায় বনানীর বস্তির আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

দেড় ঘণ্টার চেষ্টায় বনানীর বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীতে গোডাউন বস্তিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

রোববার (২৪ মার্চ) বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ারের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। এর আগে ৪টা ৫ মিনিটে বনানী ১নং গেইটের পাশের এই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। রাজধানীর যানজটের কারণে কয়েকটি ইউনিট আসতে দেরি হওয়ায় আগুন নেভাতে সময় লাগে বলে জানায় সংস্থাটি। 

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিবরণ এখনো জানায়নি ফায়ার সার্ভিস। তবে আগুন বেশ কিছু কাঁচা ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন

শতাধিক দোকান পুড়িয়ে নিভল রূপগঞ্জের আগুন

এর আগে দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি সুপারবোর্ড কারখানায় আগুন লাগে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে কারখানাটি আগুনে জ্বলছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

FFF

গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটছে। রোববার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে আগুন লেগে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর আগে রাজধানীর ডেমরা, পুরান ঢাকার চকবাজার, গুলশানসহ বেশ কয়েকটি স্থানে আগুনের ঘটনা ঘটে।

আরও পড়ুন

চকবাজারে আগুন: যেভাবে প্রাণে রক্ষা পেলেন শ্রমিকরা

পরপর এসব অগ্নিকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এসব ঘটনায় নাশকতার কোনো যোগসূত্রতা পাওয়া যায়নি।

এমআইকে/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর