বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

নিউমার্কেটের ঘটনায় দুই দোকানি ও শিক্ষার্থী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে ২০২২, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

নিউমার্কেটের ঘটনায় দুই দোকানি ও শিক্ষার্থী গ্রেফতার
ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় দোকানের দুই কর্মচারী এবং ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ঘটনার সূত্রপাত হওয়া ওয়েলকাম ফাস্টফুডের দুই কর্মচারী কাউসার ও বাবু হোসেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থী উষান।

মঙ্গলবার (১০ মে) তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর ও নিউমার্কেট থানা পুলিশ।

ওয়েলকাম ফাস্টফুডের দুই কর্মচারীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবির একটি সূত্র। ‌‌‌

অন্যদিকে নিউমার্কেট জোনের এসি ফারুক মো. শরিফুজ্জামান জানান, ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারীদের মধ্যে তর্কাতর্কির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থী উষানকে ডেকে আনা হয়েছিল। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

গত ১৮ এপ্রিল কথা কাটাকাটির জেরে রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এই সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল ১০টার পর থেকে শিক্ষার্থী ও নিউমার্কেট ব্যবসায়ী-শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। পরবর্তী সময়ে এই ঘটনায় আহত দুইজনের মৃত্যু হয়।

ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এর মধ্যে একটি মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনকে প্রধান আসামি করে ২৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।

এমআইকে/জেবি

 

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর