সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাড়ে ৮ ঘণ্টার চেষ্টায় ডেমরার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ০৮:৫৮ এএম

শেয়ার করুন:

৯ ঘণ্টার চেষ্টায় ডেমরার আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি ভবনে ক্রীড়া সামগ্রীর গোডাউনে লাগা আগুন প্রায় সাড়ে আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সংস্থাটি।

শুক্রবার (২২ মার্চ) সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চার তলা ভবনটির তিন তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের সিনিয়র স্টেশন অফিসার (মিডিয়া) রায়হানুল আশরাফ আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন। 

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। সঙ্গে যোগ দেয় নৌবাহিনী ও পুলিশ।

এর আগে ভোরে ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

FFF

আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, আমরা ভেতরে গিয়ে দেখতে পেয়েছি ভবনের কাঠামোগত যে শক্তি সেটি নেই। ভেতরের ছাদ ফেটে গ্যাপ হয়ে গেছে। যেকোনো সময় এটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

রাতভর চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারণ জানিয়ে রেজাউল করিম বলেন, আশপাশে পানির উৎস নেই। এছাড়া ভবনটিতে সরু সিঁড়ি, এতে ওয়াটার রিজার্ভারও নেই।

আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, এখানকার ভবনগুলো পাশাপাশি, ঘন ঘন ও লাগোয়াভাবে নির্মাণ করা হয়েছে। যেটি এখন জ্বলছে তার ঠিক পূর্ব পাশের ভবনটিও লাগোয়া। একই দেয়াল, এক ইঞ্চিও ফাঁকা নাই। যে কারণে আমরা ভবনটির পূর্ব পাশ দিয়ে আগুন নিয়ন্ত্রণে পানি দেওয়াসহ কোনো কাজই করতে পারছি না।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, আমাদের সঙ্গে আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী। ওয়াসা পানি দিচ্ছে। পুলিশও সহায়তা দিচ্ছে। এছাড়া ভলেন্টিয়ার ভাইয়েরাও সাহায্য করছেন।

জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর