সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ, ভেঙে পড়তে পারে: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ০৮:১৮ এএম

শেয়ার করুন:

আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ, ভেঙে পড়তে পারে: ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরার ভাঙ্গাপ্রেসে চার তলা যে ভবনটিতে আগুন লেগেছে সেটাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ভবনটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

শুক্রবার (২২ মার্চ) ভোরে ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানান।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চার তলা ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিস সেখানে কাপড়ের গোডাউন রয়েছে জানালেও পরে জানিয়েছে ক্রীড়া সামগ্রীর গোডাউনের কথা। শুক্রবার (২২ মার্চ) সকাল সোয়া আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী ও পুলিশ।

আরও পড়ুন

ডেমরায় অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী-পুলিশ

আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, আমরা ভেতরে গিয়ে দেখতে পেয়েছি ভবনের কাঠামোগত যে শক্তি সেটি নেই। ভেতরের ছাদ ফেটে গ্যাপ হয়ে গেছে। যেকোনো সময় এটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

Fire1

রাতভর চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারণ জানিয়ে রেজাউল করিম বলেন, আশপাশে পানির উৎস নেই। এছাড়া ভবনটিতে সরু সিঁড়ি, এতে ওয়াটার রিজার্ভারও নেই।

আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, এখানকার ভবনগুলো পাশাপাশি, ঘন ঘন ও লাগোয়াভাবে নির্মাণ করা হয়েছে। যেটি এখন জ্বলছে তার ঠিক পূর্ব পাশের ভবনটিও লাগোয়া। একই দেয়াল, এক ইঞ্চিও ফাঁকা নাই। যে কারণে আমরা ভবনটির পূর্ব পাশ দিয়ে আগুন নিয়ন্ত্রণে পানি দেওয়াসহ কোনো কাজই করতে পারছি না।

আরও পড়ুন

ডেমরায় আগুন: পানি সংকটে ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, আমাদের সঙ্গে আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী। ওয়াসা পানি দিচ্ছে। পুলিশও সহায়তা দিচ্ছে। এছাড়া ভলেন্টিয়ার ভাইয়েরাও সাহায্য করছেন।

জেবি

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর