সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১২:৫৭ এএম

শেয়ার করুন:

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: সংগৃহীত।

রাজধানীর ডেমরা ভাঙ্গাপ্রেস এলাকায় একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১১টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর