রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

বইমেলায় নির্ঝর আহমেদ প্লাবনের ‘ইসলাম অনুধ্যেয় নজরুলের কবিতা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯ এএম

শেয়ার করুন:

বইমেলায় নির্ঝর আহমেদ প্লাবনের ‘ইসলাম অনুধ্যেয় নজরুলের কবিতা’

অমর একুশে বইমেলায় এসেছে আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক, সাহিত্য সমালোচক, শিক্ষক এবং নজরুল গবেষক নির্ঝর আহমেদ প্লাবনের প্রবন্ধগন্থ ‘ইসলাম অনুধ্যেয় নজরুলের কবিতা’।

বইটি প্রকাশ করেছে ঝিঙেফুল পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। পাওয়া যাচ্ছে মেলার ৬৭৭, ৬৭৮, ৬৭৯ স্টলে। বইটির বিক্রয় মূল্য ৫২৫ টাকা।
 
প্রকাশিত গ্রন্থ নিয়ে নজরুল গবেষক নির্ঝর আহমেদ প্লাবন বলেন, নজরুলের অধ্যাত্মবোধ নিয়ে কাজ হয়েছে কম। তারচেয়েও কম কাজ হয়েছে নজরুলের রাষ্ট্রভাবনা নিয়ে। শুধু প্রতিবাদ-প্রতিরোধ ও বিদ্রোহী সত্তার আলোচনায় আমরা মুখর থেকেছি। বিদ্রোহে সফল হবার পরে কী করতে চেয়েছেন নজরুল, কেমন রাষ্ট্র তিনি গঠন করতে চেয়েছিলেন, সে রাষ্ট্রের রূপরেখা কেমন, সেসব নিয়ে অবতারণা করা হয়েছে এ গ্রন্থে। 


বিজ্ঞাপন


তিনি বলেন, নজরুলের রাজনীতি এবং অধ্যাত্ম চেতনার নেপথ্যসূত্র আবিষ্কার করে নজরুল প্রদত্ত ব্যক্তিগত ও জাতিগত মুক্তির দিক নির্দেশনা দেখানোর প্রচেষ্ট ছিলো প্রবল। সে প্রচেষ্টায় কুরআন-হাদিস এবং পুরাণকে অনুঘটক হিসেবে বিবেচনায় নিয়ে কোনটির প্রাধান্য বেশি তা দেখানো হয়েছে। নজরুলের কবিতা থেকে কী করে ইসলামি রাষ্ট্রব্যবস্থার স্বরুপ নির্ণয় করা সম্ভব তা তত্ত্ব ও তথ্যের মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে।

সাহিত্য সমালোচক প্লাবন বলেন, এ বিশ্লেষণে বর্ণনামূলক, ঐতিহাসিক এবং তুলনামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কুরআন, হাদিস, মদিনা সনদ, বিদায় হজ্বের ভাষণকে মানদণ্ড ধরে এর সঙ্গে নজরুলের কবিতার তুলনামূলক বিশ্লেষণ করে ইসলামি রাষ্ট্রব্যবস্থার বৈশিষ্ট্য নিরুপন হয়েছে। 

২০২২ সালে নজরুল কাব্যে আত্মমুক্তির সাধনা শিরোনামে অভিসন্দর্ভের জন্য এমফিল ডিগ্রি অর্জন করেন নির্ঝর আহমেদ প্লাবন। স্নাতক ও স্নাতকোত্তর সমাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে।

তিনি জার্নাল এবং সাহিত্য সাময়িকীগুলোতে নিয়মিত লিখে চলেছেন। শিশুকাল থেকে আবৃত্তিশিল্পের সঙ্গে জড়িত হলেও বিশ্ববিদ্যালয়ে এসে প্রবলভাবে ঝুঁকে পড়েন। কবিতার ঝংকারে পৃথিবীকে মুখরিত করে তুলতে চান। শুরু করেন কবিতা আবৃত্তি নিয়ে অধ্যয়ন। চেষ্টা করেন আবৃত্তিশিল্পকে একাডেমিক রূপদান করার। ১২ বছরের এ প্রচেষ্টার ফলাফল ২০২০ সালে বৃহৎ কলেবরে বই আকারে বের হয়। শিরোনাম দেয়া হয় নান্দনিক আবৃত্তির নির্মাণশৈলী। অল্পসময়ে বইটি পাঠক সমাদৃত হয়।


বিজ্ঞাপন


কবিতা তার নেশা। ক্ষেত্রবিশেষে পেশাও। কাজী নজরুল ইসলামের কাব্যের গহন গহীনে অবগাহন করতে পুলক অনুভব করেন। নজরুল তাকে ব্যাপক টানে। সেই টান থেকেই নজরুলের কবিতা নিয়ে গবেষণার সূত্রপাত। বাংলাদেশের সংস্কৃতি, আবৃত্তিশিল্পের বিকাশ এবং নজরুল সাহিত্য গবেষণায় নিরলস কাজ করে যাচ্ছেন। পেশাগত জীবনে শিক্ষক নেশাগত জীবনে লেখক। অবসর সময়ে পাঠক এবং আবৃত্তি চিন্তক। তিনি ‘পুবের হাওয়া বাংলাদেশ’ আবৃত্তি সংগঠনের সভাপতি।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর