বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১০ এর মিডিয়া বিভাগ।
তাতে জানানো হয়, রাজধানীর কদমতলী এলাকায় একটি চক্র দীর্ঘ দিন থেকে গোপনে জাল নোট তৈরি করে আসছিল। খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ জাল নোট ও যন্ত্রপাতিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এমআইকে/এএস




