বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৫ এএম

শেয়ার করুন:

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ২০
ফাইল ছবি

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (১০ ফেব্রুয়ারি) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন
শনিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৪৫ পিস ইয়াবা ও ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। 

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল। 

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর