বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি, গ্রেফতার ৬৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি, গ্রেফতার ৫১

সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির অপরাধে হাতেনাতে ৬৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার ভোর রাতে রাজধানীর গাবতলী, কারওয়ান বাজারসহ ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

রোববার (০৪ জানুয়ারি) সকালে র‌্যাবের মিডিয়া বিভাগ থেকে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তাতে জানানো হয়েছে, পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ১২ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-২। এসময় চাঁদাবাজির প্রায় ১৯ হাজার টাকা ও বিভিন্ন আলামত জব্দ করা হয়। তাদেরকে রাজধানী ঢাকার গাবতলী, কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এছাড়া র‌্যাব-৪ পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজের অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে।

অন্যদিকে র‌্যাব-৩ ঢাকার বিভিন্ন স্থান থেকে একই অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে। এসময় চাঁদাবাজির প্রায় এক লাখ টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার উদ্ধার করা হয়।

এ বিষয়ে আজ দুপুর ১টায় কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানাবেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর