বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

হাজারীবাগে থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪, ১০:২২ পিএম

শেয়ার করুন:

হাজারীবাগে থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগ এলাকায় তানিয়া বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে খবর পায় হাজারীবাগ থানা পুলিশ। পরে তারা গিয়ে সেই বাসার দরজা ভেঙে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে। হাজারীবাগের ১৭/ এ মিতালী রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে। 

নিহত নারীর বাবার নাম তোফাজ্জল হোসেন। তার স্বামীর নাম তৌসিফ আহমেদ। তিনি কুমিল্লায় থাকেন। 

আরও পড়ুন
রাজধানীতে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশ সদস্য গুলিবিদ্ধ

বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার এসআই নিখিলেশ রায় পলাশ। তিনি ঢাকা মেইলকে বলেন, তানিয়া বেগমের ছোট ভাই আমাদের খবর দেন। তার বোন যে বাসায় থাকেন সেটির দরজা তারা বন্ধ পাচ্ছেন, খুলছিল না। পরে পুলিশ দিয়ে দরজা ভাঙে। এরপর বাথরুম থেকে তানিয়া বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহটি জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তানিয়া বেগম সেই বাসায় একাই থাকতেন। তৌসিফ ও তানিয়া দম্পতির কোনো সন্তান ছিল না। তানিয়ার বাবার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। তিনি কিছুদিন থেকে বাবা মার সাথে থাকছিলেন। তবে কীভাবে এমন মৃত্যু হলো তা এখনো জানা যায়নি। 

এমআইকে/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর