রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হচ্ছেন যারা
ফাইল ছবি

পূর্ণমন্ত্রী হচ্ছেন বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।

বুধবার (১০ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়। পরে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এই তথ্য নিশ্চিত করেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

 min

ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মহিবুল হাসান চৌধুরী নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম- ৯ আসন থেকে।


বিজ্ঞাপন


আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বৃহস্পতিবার। তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবেন।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলা গণ্য হবে। বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর