বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজধানীতে ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে ট্রেনে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। 

তবে ট্রেনে কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। 

 

আরও পড়ুন

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ঢাকা মেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাত ৯টা ৫ মিনিটে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। 

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

এদিকে রেলওয়ে পুলিশের ঢাকা জেল পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটি নাশকতা নাকি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

টিএই/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর