বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘পুলিশের কাছে সকল প্রার্থীই সমান, পক্ষপাতিত্ব করা হচ্ছে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

‘পুলিশের কাছে সকল প্রার্থীই সমান, পক্ষপাতিত্ব করা হচ্ছে না’
ফাইল ছবি

ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেন বলেছেন, পুলিশের কাছে সকল প্রার্থীই সমান। কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে না।

শনিবার (৩০ ডিসেম্বর) পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 


বিজ্ঞাপন


আনোয়ার হোসেন বলেন, পুলিশের কাছে সকল প্রার্থী সমান। প্রচার-প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী যেনো সমান সুযোগ পান, সেটা নির্দেশনা দেওয়া আছে। 

আরও পড়ুন

২ জানুয়ারির মধ্যে সারতে হবে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

বৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, কোথাও সংঘর্ষের ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা হচ্ছে। কোথাও কোথাও গ্রেফতারও হচ্ছেন।

আনোয়ার হোসেন বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচনময় পরিস্থিতি রক্ষা করাই আমাদের দায়িত্ব। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী পুলিশ কর্মাকর্তাদের বদলি এবং কাউকে কাউকে প্রত্যাহারও করা হয়েছে।


বিজ্ঞাপন


তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সারাদেশে ১ লাখ ৮৯ হাজার পুলিশ সদস্য কর্মরত থাকবেন। নির্বাচনের দায়িত্বে, মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, ম্যাজিস্ট্রের সাথেও ডিউটিতে থাকেন। এমনকি ওইদিন যিনি থানার সিসি লেখেন, উনিও নির্বাচনী দায়িত্বে থাকেন।

এমআইকে/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর