শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাইন্সল্যাবে সুকন্যা টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ এএম

শেয়ার করুন:

সাইন্সল্যাবে সুকন্যা টাওয়ারে আগুন

রাজধানীর সাইন্সল্যাবে আবাসিক ভবন সুকন্যা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।

বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৌনে একটার দিকে ভবনটির নিচতলায় অবস্থিত একটি সুপারশপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস জানায়, রাত পৌনে একটার দিকে ২০ তলা টাওয়ারটির নিচতলায় অবস্থিত মা মা সুপার শপে আগুন লাগে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ তার আগেই দোকানে থাকা সব মালামাল পুড়ে যায়৷

আগুন লাগার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর