শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

তৃতীয় দিনের আপিল শুনানিতে কপাল খুলেছে ৬১ প্রার্থীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

তৃতীয় দিনের আপিল শুনানিতে কপাল খুলেছে ৬১ প্রার্থীর
ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। তৃতীয় দিনের আপিল শুনানিতে ৬১ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পাননি ৩৫ জন। আর দুইজনের বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেনি ইসি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্য চার কমিশনারের উপস্থিতিতে এ আপিল শুনানি হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ভোটের মাঠে থাকবে সেনাবাহিনী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বৈধ ঘোষণা করেন এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র। আর প্রার্থিতা বাতিল হয় ৭৩১ জনের। 

মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৫৬১ জন আপিল করেন।

গত রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ আপিল কার্যক্রম চলবে ছয় দিন। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।


বিজ্ঞাপন


বিইউ/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর