বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ১১:৫৬ পিএম

শেয়ার করুন:

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

রাজধানীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে ইয়াসিন আরাফাত (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) সকালে মিরপুর থানার আহম্মেদনগর পাইকপাড়া এলাকায় সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, সকালে ভুক্তভোগী শিশুটি তার বাবার সঙ্গে মিরপুরের পাইকপাড়ায় নানার বাসায় বেড়াতে আসে। সেই বাসার নিচে দুপুরের দিকে খেলাধুলা করছিল ভুক্তভোগী শিশুটি। এই সময় সেই বাসার নিচে ইয়াসিনও ছিল। পরবর্তীতে ইয়াসিন শিশুটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিজের রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর নানি তাকে খোঁজাখুঁজি করতে করতে ইয়াসিনের বাসায় চলে আসেন। ইয়াসিনকে আপত্তিকর অবস্থায় দেখে আশপাশের লোকজনকে ডাক দেন। এরপর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে থানায় অভিযোগ করেন। পরবর্তীতে মিরপুর মডেল থানার একটি দল ঘটনস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং ইয়াসিনকে আটক করে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ইয়াসিন একটি মাদরাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি তিনি ওয়েল্ডিংয়ের কাজও করেন।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর