বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

নিবন্ধনের অনুমতি পেল আরও ৯ নিউজপোর্টাল ও ৮ পত্রিকার অনলাইন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম

শেয়ার করুন:

নিবন্ধনের অনুমতি পেল আরও ৯ নিউজপোর্টাল ও ৮ পত্রিকার অনলাইন সংস্করণ

দেশের আরও নয়টি অনলাইন নিউজপোর্টাল এবং আটটি পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পত্রিকার মধ্যে সাতটি দৈনিক এবং একটি সাপ্তাহিক।

সোমবার (২০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়।


বিজ্ঞাপন


Online2
যেসব নিউজপোর্টাল নিবন্ধনের অনুমতি পেয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেওয়াসাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

Online1
যেসব পত্রিকার অনলাইন সংস্কারণ নিবন্ধনের অনমতি পেয়েছে। 

অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য ২০১৫ সালের শেষ দিক থেকে আবেদন নেওয়া শুরু করে সরকার। ইতোমধ্যে কয়েক দফায় কয়েকশ অনলাইন নিউজপোর্টাল এবং পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন


জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর