মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভোট সুষ্ঠু করতে ইসির নির্দেশনা মেনে কাজ করার আশ্বাস সচিবদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

ভোট সুষ্ঠু করতে ইসির নির্দেশনা মেনে কাজ করার আশ্বাস সচিবদের

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের নির্দেশনা মতো কাজ করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে সব মন্ত্রণালয়, বিভাগ, দফতর, কেন্দ্রীয় ব্যাংক ও সংস্থার প্রধানদের নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা করে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকটি হয়।

আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, নির্বাচন সুষ্ঠু করতে ইসির নির্দেশনা মতো কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন

ফের নিবন্ধিত সব দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

ইসি সচিব বলেন, ‘আন্তঃমন্ত্রণালয় সভায় সব এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের বার্তা একটি-সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যার যে দায়িত্ব তারা যেন যথাযথভাবে পালন করেন। যাতে নির্বাচনের সময় কোথাও কোনো সমস্যার সৃষ্টি না হয়। বৈঠকে কর্তকর্তারা সহায়তার আশ্বাস দিয়েছেন।

জাতীয় সংসদের মেয়াদ-অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে সংসদ ভেঙে যাওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

চলতি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। ফলে সংবিধান অনুযায়ী ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।

আরও পড়ুন

পরিস্থিতি প্রতিকূলে থাকলেও যথাসময়ে নির্বাচন: সিইসি

নির্বাচন কমিশন নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায়। আর জানুয়ারির প্রথম দিকে ভোট করার পরিকল্পনা আছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটির।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর