মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রবাসে মৃত ১৫ কর্মীর পরিবার পেল ক্ষতিপূরণের চেক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩, ১০:২৬ পিএম

শেয়ার করুন:

প্রবাসে মৃত ১৫ কর্মীর পরিবার পেল ক্ষতিপূরণের চেক

বিদেশে মৃত প্রবাসী কর্মীদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সোমবার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে মৃত প্রবাসী কর্মীর পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৫টি পরিবারের হাতে মোট প্রায় ছয় কোটি টাকার চেক তুলে দেন। এর মধ্যে একটি পরিবারের হাতে ১০ লাখ টাকার জীবন বিমা ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সরকার প্রবাসীদের কল্যাণ ও অধিকার আদায়ে অঙ্গীকারাবদ্ধ। বিদেশে অবস্থানরত প্রবাসীদের যেকোন বিপদাপদে সরকার পাশে রয়েছে। মন্ত্রণালয় বিদেশস্থ শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে কর্মীর সামগ্রিক নিরাপত্তা ও সকল ধরণের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। বিদেশে মৃত কর্মীদের ক্ষতিপূরণের অর্থ নিয়োগকারী কোম্পানি হতে আইনগতভাবে আদায় করে তা মৃত কর্মীর ওয়ারিশদের মাঝে বিতরণ করা হয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে মৃত প্রবাসী কর্মীদের পরিবারের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ চলমান আছে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুস্ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমাদ খান প্রমুখ।

এমআইকে/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর