শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

বাইডেনের সেই কথিত উপদেষ্টা আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

বিমানবন্দরে বাইডেনের সেই কথিত উপদেষ্টা আটক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তারা জানিয়েছেন, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, কথিত উপদেষ্টা আরেফীকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে আনা হচ্ছে।

>> আরও পড়ুন: জো বাইডেনের উপদেষ্টা দাবি করা ব্যক্তিকে গ্রেফতার করা উচিত: পররাষ্ট্রমন্ত্রী

এর আগে শনিবার সন্ধ্যায় আরেফী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


জানা গেছে, আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তিনি মাঝেমধ্যেই বাংলাদেশে আসেন।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর