বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

টানেল যুগ: প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ০৮:১৮ পিএম

শেয়ার করুন:

টানেল যুগ: প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন
প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট। (ফাইল ছবি)

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের প্রথম নদীর তলদেশ দিয়ে টানেল চালুর যুগে প্রবেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

টানেল উদ্বোধন উপলক্ষে আজ শনিবার (২৮ অক্টোবর) বাণিজ্য নগরী চট্টগ্রামে আয়োজিত জনসমাবেশে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত যো ওয়েন শুভেচ্ছা বার্তাটি পড়ে শোনান এবং পরে তা অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।


বিজ্ঞাপন


বার্তা পাঠকালে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ আমার জন্য অত্যন্ত সম্মানের।’

এই টানেল উদ্বোধন উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তার শুভেচ্ছা বার্তায় উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শেখ হাসিনার আমন্ত্রণের কথা চীনা প্রেসিডেন্ট কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর