সাবেক যোগাযোগমন্ত্রী এবং মাদারীপুর-৩ আসনের আওয়ামী দলীয় সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার (২৫ অক্টোবর) এক শোকবার্তায় রাষ্ট্রপ্রধান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
এদিকে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে বর্তমানে ব্রাসেলস অবস্থানরত প্রধানমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সৈয়দ আবুল হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জেবি

