বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘বাংলাদেশ এখন গণতান্ত্রিক উত্তরণের মাঝখানে আছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

‘বাংলাদেশ এখন গণতান্ত্রিক উত্তরণের মাঝখানে আছে’

বাংলাদেশ এখন গণতান্ত্রিক উত্তরণের মাঝখানে আছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফরমের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, রাজনীতিকদের কাছে প্রত্যাশা দেশের স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার জনগণের কল্যাণে কাজ করবে। 

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে নাগরিক প্ল্যাটফরমের আয়োজনে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতার লক্ষ্যে নাগরিক এজেন্ডা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশ এখন গণতান্ত্রিক উত্তরণের মাঝখানে আছে। বাংলাদেশে একটি স্বচ্ছ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা এসডিজি বিষয়ক নাগরিক প্ল্যাটফরমের।

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা রাখি নির্বাচিত সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করবে। আর সে লক্ষ্যে আগামী দিনের সংকট উত্তরণ, অন্তর্ভুক্তি উন্নয়নের জন্য নাগরিক প্ল্যাটফরম সারাদেশে কাজ করে কৌশলগত গবেষণা প্রস্তুত করেছে।

নাগরিক প্ল্যাটফরমের আহ্বায়ক বলেন, বাংলাদেশে যে উন্নয়নের আলোচনা করা হয় তা গড়ের মধ্যে থাকে- যে দেশের প্রবৃদ্ধি এত, মাথাপিছু আয় এত। কিন্তু আমরা বিভাজিত পর্যায় থেকে দেখার চেষ্টা করেছি, যারা সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠী রয়েছে তারা কেমন আছে।

মধ্যম আয়ের দেশের ফাঁদ থেকে বাঁচতে হলে বাংলাদেশকে দুই জায়গায় গুরুত্ব দিতে হবে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশ এখন উচ্চ আয়ের দেশে যাওয়ার স্বপ্ন দেখছে। এ স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবার আগে রফতানিতে বিচিত্রায়ণ আনতে হবে। পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে হবে।


বিজ্ঞাপন


সেমিনারে অপরিকল্পিত নগরায়নের নানা দিক উঠে আসে বিশেষজ্ঞদের বক্তব্যে। সেবা পাওয়া জনগণে অধিকার উল্লেখ করে বক্তারা বলেন, শহরের সামাজিক নিরাপত্তা খাতের দিকে নজর দিতে হবে। এ জন্য স্বল্প মেয়াদি পরিকল্পনা না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন তারা।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর