বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বৈধ অস্ত্র জমা না দিলে গ্রেফতার: ডিবি প্রধান হারুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

বৈধ অস্ত্র জমা না দিলে গ্রেফতার: ডিবি প্রধান হারুন
ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদ (ফাইল ছবি)

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, খুব শিগগিরই নির্দেশ দেওয়া হবে যাদের বৈধ অস্ত্র রয়েছে তারা যেন সেগুলো থানায় জমা দেয়। বৈধ অস্ত্র নির্বাচনের আগে থানায় জমা না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপির ডিবি প্রধান হারুন বলেন, কেউ যদি নির্দেশ অমান্য করে বা তাদের বৈধ অস্ত্রগুলো জমা না দেয় তবে এটা এক ধরনের অপরাধ হবে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবশ্যই গ্রেফতার করবে এবং তাদের অস্ত্রটা নিয়ে আসবে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে আমাদের বিশেষ অভিযান চলছে। আমাদের কাছে খোঁজ আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। আমরা তাদের গ্রেফতার করব।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর