বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঢাকা পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৩, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

ঢাকা পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
প্রথম চালানের ফাইল ছবি

ঢাকায় পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে এটি।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌঁছায় ইউরেনিয়ামের প্রথম চালান। ২৯ সেপ্টেম্বর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ঢাকা থেকে সড়ক পথে রূপপুরে নেওয়া হয়। রাশিয়া থেকে একটি বিশেষ বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পারমাণবিক জ্বালানির এই চালান আনা হয়।

রাশিয়ার নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেনট্রেটস প্ল্যান্টে (এনসিসিপি) এই জ্বালানি উৎপাদিত হয়। রূপপুরের জ্বালানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনার চুক্তিবদ্ধ রয়েছে রোসাটম।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে ইউরেনিয়ামের আরও পাঁচটি চালান আসবে। প্রতিটি চালানে ১২টি বান্ডেল থাকবে।

আরও পড়ুন: ইউরেনিয়াম জ্বালানির যুগে প্রবেশের অপেক্ষায় দেশ

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হস্তান্তরের সার্টিফিকেট ও মডেল প্রদানের সাজসাজ রব চলছে। গ্রাজুয়েশন আয়োজনের মাহেন্দ্রক্ষণ নির্ধারণ করা হয়েছে দুপুর ঠিক আড়াইটায়। তখনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হস্তান্তরের সার্টিফিকেট ও মডেল প্রদানের করা হবে। তারপরই (ভার্চুয়ালি) কথা বলবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভাষণ দেবেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রাজুয়েশনের এই আয়োজনে দুই দেশের রাষ্ট্রপ্রধান ভার্চুয়ালি যুক্ত হলেও সশরীরে থাকছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা। এ জন্য প্রকল্প এলাকার অফিস সংলগ্ন খোলা মাঠে বিশাল প্যান্ডেল বানানো হয়েছে। চারদিকে ঘেরা এই প্যান্ডেলে বৃষ্টি যাতে বাগড়া দিতে না পারে সেভাবেই মডেল করা হয়েছে। সামিয়ানার নিচে পাঁচ শতাধিক আসনের ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে বসে দুই রাষ্ট্রপ্রধানের ভার্চুয়াল বক্তব্য শোনা এবং দেখার ব্যবস্থা থাকছে।

টিএই/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর