মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘সিসি ফুটেজ প্রচার হওয়ায় গা ঢাকা দিয়েছে অপরাধীরা’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

‘সিসি ফুটেজ প্রচার হওয়ায় গা ঢাকা দিয়েছে অপরাধীরা’
নিহত আইনজীবী ও সিসি টিভি ফুটেজ। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যাচেষ্টার ঘটনায় একজন আইনজীবী খুন হয়েছেন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করতে পারলেও বাকিরা গা ঢাকা দিয়েছেন। এর জন্য সিসি টিভি ফুটেজ প্রচারকে দুষছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনার সিসি টিভি ফুটেজ গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় অপরাধীরা গা ঢাকা দিয়েছে। তবে অপরাধীদের ধরতে চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিসি আজিমুল হক।


বিজ্ঞাপন


এই পুলিশ কর্মকর্তা বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অত্যন্ত লোমহর্ষক ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ প্রথম থেকে কাজ করছিল। অগ্রগতিও ছিল। কিন্তু এ ঘটনার সময়ের একটা সিসিটিভি ফুটেজ মিডিয়ায় প্রচার হয়েছে। এটি প্রচার হওয়ার পর অপরাধীরা অ্যালার্ট হয়ে গেছে। ফলে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

আজিমুল হক বলেন, তবে ইতোমধ্যে একজনকে ধরা হয়েছে। বাকিদের সবাইকে ধরতে পারব বলে আশা করছি।

গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন পথচারী অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল। এরপর তাকে প্রথম দফায় ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। মাথায় গুলি লেগে গুরুতর আহত ভুবন চন্দ্র শীলকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান।

মূলত সেদিন মামুন নামে একজন সন্ত্রাসী দীর্ঘ ২৪ বছর জেল খেটে বের হয়ে এলে প্রতিপক্ষ তাকে হত্যার উদ্দেশ্যে প্রাইভেটকার থামিয়ে এলোপাতাড়ি গুলি করে। সেই গুলির সময়ে অন্যদের সাথে ভুবন চন্দ্র শীলও আহত হন। পরদিন এ ঘটনায় ভুবনের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন


এমআইকে/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর