মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকায় আসছেন মার্কিন কনস্যুলার সহকারী সচিব রেনা বিটার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২ পিএম

শেয়ার করুন:

ঢাকায় আসছেন মার্কিন কনস্যুলার সহকারী সচিব রেনা বিটার
মার্কিন কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার। ফাইল ছবি

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার। সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত আট দিনের এই সফরে পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি ছাড়াও ঢাকায় অবস্থান করবেন তিনি।

সোমবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট থেকে এক বিজ্ঞপ্তিতে তার সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

US-Affiars1

বাংলাদেশ ও পাকিস্তান সফরকালে মার্কিন কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার দুই দেশে থাকা দূতাবাস এবং কনস্যুলেটদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে কনস্যুলার কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাগতিক দেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কনস্যুলার কার্যক্রমের নানা সমস্যা নিয়ে আলোচনা করবেন।

এই সফরে বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা ছাড়াও যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে দেশটির গভীর ও টেকসই প্রতিশ্রুতির বিষয়গুলো গুরুত্ব পাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর