বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফের অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জোর যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ এএম

শেয়ার করুন:

ফের অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জোর যুক্তরাষ্ট্রের
উজরা জেয়া ও মাসুদ বিন মোমেনের বৈঠক।

মার্কিন পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বৈঠকে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ওপর আবারও জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। 

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উজরা জেয়া ও মাসুদ বিন মোমেনের মধ্যে আলোচনা হয়। এ আলোচনার পর উজরা জেয়া তার এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।


বিজ্ঞাপন


জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উজরা জেয়া ও মাসুদ বিন মোমেনের মধ্যে হওয়া ওই বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়। 

এ আলোচনা প্রসঙ্গে উজরা জেয়া তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব নিয়ে আবার আলোচনার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। 

রোহিঙ্গাদের পাশাপাশি তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে উজরা জেয়া তাঁর এক্স পোস্টে উল্লেখ করেছেন।


বিজ্ঞাপন


এর আগে গত জুলাই মাসে উজরা জেয়া চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ নিয়ে নতুন মার্কিন ভিসা নীতি ঘোষণার পর তিনিই যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফর করেন। ওই সফরকালে তিনি বাংলাদেশে শ্রম অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানব পাচার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর