মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরাবের সভাপতি সুমন, সম্পাদক ফারুক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

ইরাবের সভাপতি সুমন, সম্পাদক ফারুক
কক্সবাজারের একটি হোটেলে ইরাবের বার্ষিক সাধারণ সভা।

শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশেষ প্রতিনিধি শরীফুল আলম সুমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের চীফ রিপোর্টার ফারুক হোসাইন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজারের একটি হোটেলে ইরাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন

ঢাবি ক্যাম্পাসের ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার

 নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ সভাপতি সেলিনা শিউলি ( বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস), কোষাধ্যক্ষ সোলাইমান সালমান ( ডেইলি নিউ এজ), যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস  সরকার (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক আসিফ হাসান কাজল (দৈনিক জনকণ্ঠ), প্রচার ও দফতর সম্পাদক আব্দুল্লাহ আল জোবায়ের (দৈনিক কালবেলা)।


বিজ্ঞাপন


কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন মীর মোহাম্মদ জসিম  ও ইরফান এইচ সায়েম ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সাধারণ সম্পাদক ও ইরাবের সিনিয়র সদস্য মাসউদুল হক। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাইফ সুজন ও এবিএস ইয়ামিন।

বিইউ/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর