সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডেঙ্গু: ঢাকা দক্ষিণের ৪ ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩, ০৫:২৮ এএম

শেয়ার করুন:

ডেঙ্গু: ঢাকা দক্ষিণের ৪ ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা

এক সপ্তাহের মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করেছে।

রোববার (২৭ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি জানান, রেড জোনের ওয়ার্ডগুলো হলো ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ড। ইতোমধ্যে এসব এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে।

মেয়র তাপস বলেন, এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে আমরা দিনব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করব। আমরা এই অভিযানে স্থানীয় বাসিন্দা, স্কুল, মসজিদ, মাদরাসা, বাড়ির মালিক, প্রতিষ্ঠানের মালিক এবং সব সামাজিক সংগঠনকে বিশেষভাবে সম্পৃক্ত করব।

গত ২৩ আগস্ট মেয়র তাপস একটি অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, কোনো ওয়ার্ডে যদি এক সপ্তাহে ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায়, তাহলে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রতি শনিবার অভিযান চালানো হবে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর