শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. কামরুল, মহাসচিব শীবলু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. কামরুল, মহাসচিব শীবলু
পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি

পেশাজীবী সমন্বয় পরিষদের ২০২৩-২০২৫ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ডা. কামরুল হাসান খান ও মহাসচিব হয়েছেন ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু।

শুক্রবার (২৫ আগস্ট) পেশাজীবী সমন্বয় পরিষদের দফতর সম্পাদক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এ বিষয়ে মো. কামরুজ্জামান জানান, আগামী ২০২৩-২০২৫ মেয়াদের পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বর্তমান কমিটিতে সভাপতি, মহাসচিব ছাড়াও একাধিক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নতুন কমিটির সভাপতি হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান খান। মহাসচিব হিসেবে নাম ঘোষণা করা হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)'র ভাইস প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) ও সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু পিইঞ্জকে।

নতুন কমিটিতে কোষাধ্যক্ষ করা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোখলেছুর রহমান বাদলকে।

ডিএইচডি/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর