বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

বিটিআই জালিয়াতি: মার্শাল অ্যাগ্রোর ক্রয় আদেশ বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

বিটিআই জালিয়াতি: মার্শাল অ্যাগ্রোর ক্রয় আদেশ বাতিল

মশার লার্ভা ধ্বংসের জন্য চীন থেকে বিটিআই আমদানির করে তা সিঙ্গাপুর থেকে আনা হয়েছে বলে তথ্য জালিয়াতি করে মার্শাল অ্যাগ্রো। যদিও আমদানি শুল্ক নথি বলছে এসব বিটিআই আমদানি করা হয়েছে চীন থেকে। এতে তীব্র সমালোচনা এবং ইমেজ সংকটে পড়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তাই রাসায়নিক সরবরাহকারী প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভ্যাট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করে বিটিআই সরবরাহের ক্রয় আদেশও বাতিল করেছে ডিএনসিসি।

শুক্রবার (১৮ আগস্ট) ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


ডিএনিসিসি সূত্রে জানা যায়, এরইমধ্যে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শরীফ উদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে এ কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবেন। 

দরপত্রের কপি থেকে দেখা যায়, গত ৪ মে ২০২২-২৩ অর্থবছরের জন্য লার্ভিসাইডিংয়ের উদ্দেশে জৈব কীটনাশক ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস বা বিটিআই কেনার দরপত্র বিজ্ঞপ্তি আহ্বান করে ডিএনসিসি। এতে বিটিআইয়ের উৎপাদক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেকোনো দেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া অথবা ভারতের নাম ছিল। এ ধরনের পণ্য ও সেবা সরবরাহে অন্তত তিন বছরের সাধারণ অভিজ্ঞতা থাকার বাধ্যবাধকতা ছিল দরপত্রে অংশ নিতে ইচ্ছুক প্রতিষ্ঠানদের জন্য।

এই তিন বছরে অন্তত দুটি প্রতিষ্ঠানকে বা দুইবার সাফল্যের সঙ্গে এ ধরনের পণ্য ও সেবা বিক্রির অভিজ্ঞতাও চাওয়া হয় দরপত্রে। এছাড়া দরপত্রের অংশ নিতে হলে সরবরাহে আগ্রহী প্রতিষ্ঠানের জন্য উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের নিবন্ধন বা বিশেষ অনুমতি সনদ, আইইডিসিআরের বায়ো-এফিশিয়েন্সি রিপোর্ট এবং উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন দাখিলের শর্তও উল্লেখ ছিল।

ডিএনসিসি থেকে পাওয়া তথ্যমতে, সিঙ্গাপুর থেকে বিটিআই আমদানি করেছে মার্শাল অ্যাগ্রোভেট লিমিটেড। বিটিআইয়ের প্যাকেটের গায়ে থাকা তথ্য অনুযায়ী এর উৎপাদক সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেড। প্রতি কেজি বিটিআই তিন হাজার ৩৮৫ টাকা ২০ পয়সা দরে পাঁচ টন বিটিআই কিনতে খরচ হয়েছে এক কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা।


বিজ্ঞাপন


ডিএইচডি/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর