মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

সকালে যেসব খাবার খাওয়া উচিত নয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

সকালে যেসব খাবার খাওয়া উচিত নয়

সারাদিনের খাদ্যাভ্যাসের মধ্যে সকালের নাশতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকালে কী খাচ্ছেন তার ওপর নির্ভর করে সারাদিন কতটা কর্মক্ষম থাকবেন। সুস্থ থাকার শর্তগুলোর মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যকর খাবার খেয়ে দিন শুরু করা। এমনটাই মনে করেন পুষ্টিবিদরা। 

কিছু খাবার রয়েছে যা স্বাস্থ্যকর হলেও সকালে এড়িয়ে চলা উচিত। নাহয় সারাদিন অস্বস্তিতে থাকতে হয়। বদহজম, ক্লান্তিসহ নানা সমস্যা দেখা দেয়। চলুন বিস্তারিত জেনে নিই-  


বিজ্ঞাপন


yogurt

দই

অনেকেই সকালে দই দিয়ে ওটস বা চিড়া খান। নিঃসন্দেহে দই শরীরের জন্য ভালো। কিন্তু সকালে এই খাবারটি না খাওয়াই ভালো। সকালে দই শরীরে মিউকাস সৃষ্টি করে। ফলে হজমজনিত নানা সমস্যা দেখা দিতে পারে।
 
ঠান্ডা পানি 

সকালে ঘুম থেকে ওঠার পর এক গ্লাস পানি পান করার অভ্যাস খুবই ভালো। তবে তা যেন ফ্রিজের ঠান্ডা পানি না হয়। গরমের কারণে অনেকেই ঘুম থেকে উঠে ঠান্ডা পানি পান করেন। দিনের অন্য সময় পান করলেও সকালে কিছুতেই এমনটা করবেন না। এতে শরীর অল্পেতেই ক্লান্ত হয়ে পড়বে।


বিজ্ঞাপন


food

ডুবো তেলে ভাজা খাবার

কখনোই ডুবো তেলে ভাজা খাবার খাওয়া উচিত নয়। তবে সকালে ভাজাভুজি খেলে বিপদ বাড়বে বেশি। বিশেষ করে পেটের স্বাস্থ্য ঠিক রাখতে চাইলে সকালের নাশতায় কম তেলে রান্না করা খাবার রাখুন। হজমও দ্রুত হবে। গ্যাস-অম্বলের ঝুঁকিও থাকবে না।

কাঁচা সবজি

সকালে হজমশক্তি দুর্বল থাকে। এসময় এমন কোনো খাবার খাওয়া ঠিক নয়, যেগুলো সহজে পরিপাক হয় না। কাঁচা গাজর, টমেটো, ক্যাপসিকাম খাওয়া স্বাস্থ্যকর। কিন্তু দিনের অন্য সময় খান। সকালে নয়। দিনের শুরুতে তরল কোনো খাবার খাওয়ার চেষ্টা করুন।  

food

প্রক্রিয়াজাত খাবার

অনেকেই সকালে সসেজ, সালামির মতো শৌখিন খাবার খান। তবে এই ধরনের খাবার যতটা সম্ভব সকালের দিকে এড়িয়ে চলাই ভালো। এই খাবারগুলিতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি। দিনের শুরুতেই ফ্যাট শরীরে গেলে সারা দিন অস্বস্তিতে কাটবে।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর