শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

দাঁত মাজার আগে ব্রাশ ভেজালে কী হয়? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

দাঁত মাজার আগে ব্রাশ ভেজালে কী হয়? 

ঘুম থেকে ওঠার পর প্রথম কাজই হয় দাঁত ব্রাশ করা। বেশিরভাগ মানুষই ঢুলু ঢুলু চোখে ব্রাশে পেস্ট লাগিয়েই তা ধরেন কলের নিচে। কেউবা পেস্ট লাগানোর আগেই ব্রাশ ভিজিয়ে নেন। এরপর ভেজানো ব্রাশ দিয়ে মাজেন দাঁত। কিন্তু এভাবে দাঁত মাজা কি ঠিক? কী বলেন দাঁতের চিকিৎসকরা? 

বিশেষজ্ঞদের মতে, রোজকার এই অভ্যাসে নাকি ঠিকমতো পরিষ্কার হচ্ছে না দাঁত। দিনে দুইবার ব্রাশ করার পরও খারাপ হচ্ছে মুখের স্বাস্থ্য। 

brush

লন্ডনের মেরিলবোন স্মাইল ক্লিনিকের প্রতিষ্ঠাতা চিকিৎসক সাহিল পটেলের মতে, মুখে ফেনা হওয়ার মতো আর্দ্রতা ব্রাশের মধ্যে থাকে। আলাদা করে ভেজানোর প্রয়োজন পড়ে না। বরং ব্রাশ আলাদা করে ভেজালে অল্পতেই অনেকটা ফেনা হয়ে যায়। তাই ভালো করে দাঁত পরিষ্কার করার আগেই তা মুখ থেকে ফেলে দিতে হয়। আর দাঁত ভালো করে পরিষ্কার না হওয়ায় মুখের স্বাস্থ্য খারাপ হয়। 

দাঁত ও মুখের স্বাস্থ্য ভাল রাখতে দাঁত মাজার অভ্যাস সম্পর্কে আরও একটি বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। অনেকেই ব্রাশ করার সময়ে শক্ত করে ব্রাশটিকে ধরে, তার পর দাঁতের সঙ্গে রীতিমতো যুদ্ধ করেন। এই ভুল পদ্ধতির কারণে অনেকসময় দাঁত ও মাড়ির ক্ষতি হয়। 

brush

দন্ত চিকিৎসকদের মতে, দিনে দুই বার দাঁত না মেজে সঠিক পদ্ধতিতে যদি এক বার মাজা হয়, সে ক্ষেত্রেও একই ভাবে কাজ হবে। দাঁত মাজার সময়ে মুখের পিছন থেকে সামনের দিকে ব্রাশ চালনা করার অভ্যাস করা উচিত। মুখের ভিতর যে কোণে ব্রাশ পৌঁছতে পারে না, সেই জায়গাগুলিতে বিশেষ ভাবে নজর দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর