বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

কালো গাউনে উপচে পড়ছে ঋতাভরীর সৌন্দর্য

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

কালো গাউনে উপচে পড়ছে ঋতাভরীর সৌন্দর্য

প্রতিবার ঋতাভরী চক্রবর্তী ফটোশ্যুটের ছবি শেয়ার করেন আর অনুরাগীদের বুকে ওঠে ঝড়। উঠবে নাই বা কেন? হট আর বোল্ড লুকে এই অভিনেত্রী যে সেরাদের একজন তা ইতোমধ্যেই অনেকে মেনে নিয়েছেন। দক্ষ অভিনয়ের জন্য দর্শকের প্রশংসা কুড়িয়েছেন ঋতাভরী। একইসঙ্গে তার সৌন্দর্য আর হাসির জন্যও পেয়েছেন জনপ্রিয়তা। 

কখনো ট্রেডিশন শাড়ি আবার কখনো কেবল একটি শার্ট গায়ে জড়িয়েই তাক লাগান এই অভিনেত্রী। সম্প্রতি ঋতাভরী একটি কালো গাউনে ফটোশ্যুট করেছেন। তার এই বোল্ড লুকে আবারও মুগ্ধ হয়েছেন সবাই।


বিজ্ঞাপন


ritaকালো গাউনে এই অভিনেত্রীকে ঠিক যতটা হট লাগছে, ততটাই সুন্দর দেখাচ্ছে। নিজের কার্ভ দারুণভাবে ফ্লন্ট করেছেন তিনি। পোজ দেওয়ার সময় সুন্দর পোশাকটির প্রতিটি ডিটেলিং ফ্লন্ট করতে ভোলেননি। 

কালো গাউনের আদ্যোপান্ত 

গাউনটির চমৎকার ডিটেলিং ছিল। এর নেকলাইন থেকে শুরু করে ফ্লোরলেন্থ স্কার্ট, সবই অসাধারণ। কোমর পর্যন্ত বডিফিট এবং কোমর থেকে ঘের যোগ করা ছিল এটি। যা ঋতাভরীর ফিগারকেও কমপ্লিমেন্ট দিচ্ছিল আবার পোশাকের সৌন্দর্যও বাড়িয়েছিল। এই গাউনের বাস্ট এরিয়াতে কালো সিকুইন ওয়ার্ক করা ছিল। যা একটি ঝলমলে ভাব এনে দিয়েছিল। এমন সিকুইন ওয়ার্ক এখন বেশ ট্রেন্ডিং। 

ritaকালো রঙা গাউনটির নেকলাইনও ছিল দেখার মতো। ডিপ কাট সুইট হার্ট নেকলাইন যোগ করা হয়েছিল এতে। যা ঋতাভরীর সৌন্দর্যকে আরও হাইলাইট করেছিল। এতে আরও দেওয়া হয়েছে নুডল স্ট্যাপ। স্লিভটিও ছিল দেখার মতো।


বিজ্ঞাপন


নেটের স্লিভ ছিল বেশ সুন্দর কিন্তু তা অবশ্যই অফ শোল্ডার। সুইটহার্ট নেকলাইন এবং অফ শোল্ডার ডিটেলিং মিলেমিশে এই গাউনের সৌন্দর্যকে আলাদা জায়গায় নিয়ে গিয়েছে।

ritaপোশাকটির ওপরের অংশে যে সিকুইন ওয়ার্ক রয়েছে তা পূর্ণতা পেয়েছে এর স্লিভে। ড্রেসে রয়েছে অসাধারণ একটি স্ট্র্যাপ, যার ওপর সিকুইন কাজ করা রয়েছে। এই ব্যাকলেস গাউনের পিছনের ডিটেলিং ছিল দেখার মতোই। হুকের সাহায্যে একে বডিফিট করা হয়েছে। নিচের অংশে যে ঘের যোগ করা হয়েছিল, তাতে ব্যবহার করা হয়েছে অর্গ্যাঞ্জা ফ্যাব্রিক। 

মেকআপ ও গয়না 

ঋতাভরী চক্রবর্তী কালো গাউনটির সঙ্গে কোনো নেকপিস পরেননি। গাউনের সৌন্দর্য তুলে ধরতেই গলা খালি রেখেছেন তিনি। কানে পরেছেন স্টেটমেন্ট ড্রপডাউন ইয়াররিংয়। এতটুকুই ছিল গয়না। 

ritaএই লুকে চুল খোলাই রেখেছেন অভিনেত্রী। মেকআপে রয়েছে গ্ল্যাম টাচ আপ। চোখের মেকআপে বেছে নিয়েছেন স্মোকি টাচ। গোলাপি ঠোঁটে লিপ গ্লস ব্যবহার করেছেন অভিনেত্রী। সব মিলিয়ে ঋতাভরী চক্রবর্তীকে এতটাই সুন্দর দেখতে লাগছিল যে, প্রশংসা আপনাআপনিই চলে এসেছে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর