বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

লিপবাম ব্যবহারের পরও ঠোঁট ফাটে কেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

লিপবাম ব্যবহারের পরও ঠোঁট ফাটে কেন?
লিপবাম ব্যবহার করলে কেন ঠোঁট শুষ্ক হয়?

শীতকালে ঠোঁট ফাটা রোধে কমবেশি সবাই লিপবাম ব্যবহার করেন। তবে কেউ কেউ তো ঘণ্টায় ঠোঁটে বেশ কয়েকবার লিপবাম ব্যবহার করে থাকেন। ঠোঁটের বাড়তি যত্নে বিভিন্ন প্রোডাক্ট অদলবদলও করেন। এতকিছুর পরও অনেকের ঠোঁট শুষ্কই থেকে যায়। কেন এমন হয়? চলুন জেনে নিই কারণগুলো-

লিপবামের উপাদান: অনেক লিপবামে এমন কিছু উপাদান থাকে যেগুলো ঠোঁটের কোমল ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে। কিছু লিপ বামে মেন্থল, কর্পূর, ফেনল, সুগন্ধি বা স্যালিসাইলিক অ্যাসিডের মতো উপাদান থাকে। সেসব উপাদান ঠোঁটের সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া বা অ্যালার্জি সৃষ্টি করে। ফলে লিপবাম লাগানোর কিছুক্ষণ পরই অনেকের ঠোঁট শুষ্ক হয়ে যায়, টানটান বা অস্বস্তি অনুভব হয়।

Picture

ঠোঁট চাটার অভ্যাস: অনেকেরই জিভ দিয়ে ঠোঁট চাটার অভ্যাস রয়েছে। বারবার ঠোঁট চাটার ফলে ত্বকে লাগা লালা দ্রুত বাষ্পীভূত হয়ে ত্বকের পৃষ্ঠ থেকে আর্দ্রতা কেড়ে নেয়। এছাড়া,  সদ্য চাটা ঠোঁটে লিপবাম ব্যবহারে লালা এবং এর হজমকারী এনজাইমগুলো ত্বকের সঙ্গে আটকে যেতে পারে। এতে ঠোঁটে জ্বালাপোড়া হয়।

ত্বকের খসখসে অংশ খোঁচানো: ত্বকের খসখসে অংশ খুঁটিয়ে তোলার সময় মৃত ত্বকের সঙ্গে সুস্থ উপরিভাগের ত্বকও তুলে ফেলার আশঙ্কা থাকে। এতে ঠোঁটের সুরক্ষামূলক স্তর ক্ষতিগ্রস্ত হয়ে প্রদাহকে দীর্ঘায়িত করতে পারে বলে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ কসমেটিক সায়েন্সে প্রকাশিত একটি প্রতিবেদন এই তথ্য জানা গেছে।

Picture

পারিপার্শ্বিক অবস্থার গুরুত্বপূর্ণ: কম আর্দ্রতা, ঠান্ডা আবহাওয়া এবং ঘরের ভেতরের হিটিং ঠোঁট থেকে আর্দ্রতা হারানোর পরিমাণ বাড়িয়ে দেয়। আর এই কারণে শীতকালে ঠোঁট ফাটার সমস্যা সাধারণ বেশি হয়।

এসপিএফ-যুক্ত লিপবাম: দিনের বেলায়  এসপিএফ ৩০ বা তার বেশি যুক্ত লিপবাম বেছে নিন। বিশেষ করে রোদ থেকে নিচের ঠোঁটের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ। কেননা, এটি উল্লেখযোগ্য পরিমাণে ইউভি রশ্মির সংস্পর্শে আসে।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর