রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

চুলে সারারাত তেল মেখে রাখা ভালো?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

চুলে সারারাত তেল মেখে রাখা ভালো?
চুলে কতক্ষণ তেল মেখে রাখা উচিত?

চুলের যত্নে তেল ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে তেলের সঠিক ব্যবহার জানেন না অনেকেই। অধিকাংশই মনে করেন, সারারাত চুলে তেল মেখে রাখলে অধিক উপকারিতা পাওয়া যায়।

তবে বিশেষজ্ঞরা বলছেন. এই অভ্যাসটি সবার ক্ষেত্রে সমান উপকারী না ও হতে পারে। তাদের মতে, চুলে সারারাত তেল মেখে রাখার উপকারিতা বা অপকারিতা মূলত চুল ও মাথার ত্বকের ধরনের ওপর নির্ভর করছে-

Picture

চুলে সারারাত তেল মেখে রাখলে উপকার পাবেন যারা

অতিরিক্ত শুষ্ক, রুক্ষ বা কোঁকড়ানো চুলে সারারাত তেল রাখা বেশ কার্যকর হতে পারে। কেননা, নারকেল বা বাদাম তেল চুলে দীর্ঘক্ষণ রেখে দিলে সেটি মাথার ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা ধরে রাখে এবং প্রোটিন ক্ষয় রোধ করে।

আরও পড়ুন: স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? সকালে এই কাজগুলো করুন

চুলে তেল মেখে সারারাত রেখে দিলে যা হয়

Picture

ঘুমের সময় বালিশের সঙ্গে চুলের ঘর্ষণের কারণে অনেকের চুল ভেঙে যাওয়া ও জট পাকানোর সমস্যা হয়। রাতে চুলে তেল মেখে ঘুমালে এ ধরণের সমস্যা কমে আসে।

আরও পড়ুন: শ্যাম্পু নিয়ে যত ভুল ধারণা!

যাদের সারারাত চুলে তেল মেখে রাখা উচিত নয়

তৈলাক্ত স্ক্যাল্প বা মাথার ত্বকে সারারাত তেল মেখে রাখা ক্ষতিকর হতে পারে। কেননা, এ ধরণের চুল বা ত্বকে দীর্ঘ সময় তেল মেখে রাখলে স্কাল্পের রোমকূপ বন্ধ হয়ে যায়। এতে খুশকি, চুলকানি এবং ছত্রাকজনিত সংক্রমণ হতে পারে।

Picture

এমনকি চুলের তেল বালিশের মাধ্যমে কপাল ও মুখে লাগলে মুখে ব্রণের সমস্যাও তৈরি হতে পারে। এছাড়া, চুলে অতিরিক্ত তেল থাকলে সেটি বাতাসের ধুলোবালি আকর্ষণ করে চুলকে আরও ময়লা করে তোলে।

তাই, অতিরিক্ত উপকারিতার আশায় স্কাল্প বা চুলে সারারাত তেল মেখে রাখার প্রয়োজন নেই। চুলের যত্নে শ্যাম্পু করার ১ থেকে ২ ঘণ্টা আগে হালকা গরম তেল ম্যাসাজ করাই যথেষ্ট। তবে সপ্তাহে একদিন অতিরিক্ত রুক্ষ চুলে তেল মেখে সারারাত রাখা যেতে পারে এবং সকালে অবশ্যই চুলে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর