শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফ্যাশন ও ঐতিহ্যের মেলবন্ধন: এমিরার ওয়েডিং এক্সপেরিয়েন্সে ঋতু কুমার

লাইফস্টাইল প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

ফ্যাশন ও ঐতিহ্যের মেলবন্ধন: এমিরার ওয়েডিং এক্সপেরিয়েন্সে ঋতু কুমার

রাজধানীর উত্তরায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এমিরার দুই দিনব্যাপী ওয়েডিং এক্সপেরিয়েন্স ‘দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ বিশেষভাবে অংশ নিয়েছে ঋতু কুমার বাংলাদেশ।

২ ও ৩ অক্টোবরের এই আয়োজনে ব্রাইডাল ও অকেশন ওয়্যারের নির্বাচিত কালেকশন তুলে ধরে ব্র্যান্ডটি। ঐতিহ্যবাহী কারুশিল্প, সূক্ষ্ম নকশা এবং সমকালীন ফ্যাশনের সমন্বয়ে সাজানো ঋতু কুমারের পোশাক দর্শনার্থীদের সামনে বিয়ের ফ্যাশনের একটি পরিশীলিত উপস্থাপন তুলে ধরে।

আরও পড়ুন: সৌন্দর্যচর্চার পণ্যে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল যেভাবে পালটে গেল

বিয়ে ও বিশেষ আয়োজনের পোশাকে স্বতন্ত্র নকশা ও নান্দনিকতার জন্য পরিচিত ঋতু কুমার। ‘দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ ব্র্যান্ডটির অংশগ্রহণে ঐতিহ্য ও আধুনিকতার সেই পরিচিত মেলবন্ধনই উঠে আসে।

ব্রাইডাল ফ্যাশন, জুয়েলারি, বিউটি ও ওয়েডিং সার্ভিসসহ বিভিন্ন ব্র্যান্ডের অংশগ্রহণে আয়োজিত এই প্ল্যাটফর্মে ঋতু কুমার বাংলাদেশের উপস্থিতি দেশের পরিবর্তনশীল ওয়েডিং ফ্যাশন ও সমকালীন রুচির একটি স্বতন্ত্র প্রকাশ হিসেবে জায়গা করে নেয়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর