চোখের যত্নে চশমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য। তবে সমস্যা হলো, দৈনন্দিন ব্যবহারে চশমার কাচে সহজেই স্ক্র্যাচ পড়ে যায়। কেন এমন হয়? চলুন জেনে নিই।
আমাদের যত্নটাই অনেক সময় নতুন চশমায় স্ক্র্যাচ পড়ার কারণ হতে পারে। শুনে অবাক লাগলেও এটিই সত্যি। অনেকেই ভুল পদ্ধতি বা উপাদান ব্যবহার করে চশমা পরিষ্কার করেন। ফলে কাচের অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং নষ্ট হয়ে যায়। চশমা পরিষ্কারের ক্ষেত্রে সাধারণত এই ভুলগুলো আমরা করে থাকি-
ভিনেগার বা লেবুর রসের ব্যবহার: ইন্টারনেটের টোটকা ব্যবহার করতে আমরা সবাই ভালোবাসি। অধিকাংশ ক্ষেত্রে সেটা যাচাই-বাচাই না করেই আমরা ব্যবহার করি। তেমনিভাবে ভিনিগার বা লেবুর রসকে ‘প্রাকৃতিক ক্লিনার’ মনে করে অনেকেই সেটি দিয়ে চশমার কাচ পরিষ্কার করি। এই ধরনের অ্যাসিডিক উপাদান চশমার অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং নষ্ট করে দেয়। যার ফলে চশমায় স্ক্র্যাচ পড়ে।
টিস্যু পেপার, ন্যাপকিন বা পেপার টাওয়েলের ব্যবহার: ফাইবারের তৈরি কাগজ বা টিস্যু খালি চোখে নরম মনে হলেও আসলে তা নয়। এসব টিস্যু বা পেপার দিয়ে চশমার কাচ মুছলে এর সূক্ষ্ম ফাইবার কন্ট্যাক্ট স্ক্র্যাচ তৈরি করে। এতে দিন দিন চশমার কাচ আরও ঝাপসা হয়ে যায়।

জামা-কাপড়ের টুকরো দিয়ে চশমা মুছা: অনেকেরই হাতের কাছে যা পাওয়া যায় তা দিয়েই চশমা পরিষ্কার করার অভ্যাস রয়েছে। এর জন্য মুশকিল আসান হলো গায়ে পরে থাকা জামা। এতে পোশাকে জমে থাকা ধুলোবালির কণাগুলো চশমার কাচে ঘষা খেয়ে কোটিং নষ্ট করে দেয়। পোশাকের ফাইবারের ঘর্ষণেও কাচে স্ক্র্যাচ পড়তে পারে।
আরও পড়ুন: অন্ধ ব্যক্তিরা কালো চশমা পরে থাকেন কেন?
কাচ পরিষ্কার করার স্প্রের ব্যবহার: জানালার কাচ বা আয়না পরিষ্কার করার স্প্রেতে অ্যামোনিয়া বা অ্যালকোহল থাকে যা চশমার কাচের উপর থাকা বিশেষ প্রলেপ দ্রুত পাতলা করে দেয়। সানগ্লাসের উপর ব্যবহৃত পোলারাইজড ফিল্মও অ্যালকোহলের সংস্পর্শে নষ্ট হয়ে যায়। তাই এ ধরনের স্প্রে দিয়ে চশমার কাচ পরিষ্কার করা থেকে বিরত থাকুন।

গরম পানি দিয়ে চশমা পরিষ্কার: অনেকেই মনে করেন উষ্ণ পানিতে চশমা পরিষ্কার করলে কাচ ঝকঝক করবে। এতে বাহ্যিকভাবে চশমা পরিষ্কার হলেও অতিরিক্ত তাপে এর কোটিংয়ের বারোটা বেজে যায়। এছাড়া, চশমার ফ্রেমের সঙ্গে কাচের আঁটসাট ভাবটাও নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
আরও পড়ুন: চশমা দিয়েই ছবি তোলা যাবে
তাহলে চশমা পরিষ্কারের উপায়?
ট্যাপের পানি: ট্যাপ বা কলের পানি দিয়ে চশমা পরিষ্কার করুন। এরসঙ্গে দুই ফোঁটা তরল সাবান (বডিওয়াশ বা হ্যান্ডওয়াশ) ব্যবহার করতে পারেন। এভাবে নিয়মিত চশমা পরিষ্কার করলে কাচ একদম নতুনের মতো ঝকঝকে থাকবে।
মাইক্রোফাইবার কাপড়: সাধারণ যেকোনো কাপড় দিয়ে চশমা মুছবেন না। ধোয়ার পর নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে কাচগুলো আলতো করে মুছে নিন।
এএ




