‘অলস’ বা ‘কুঁড়ে’ শব্দগুলো সাধারণত আমাদের সমাজে খুব একটা ইতিবাচক হিসেবে দেখা হয় না। কাজের ব্যস্ততায় অবহেলা বা অলসতার জন্য হরহামেশা নানা কথা শুনতে হয়। তবে অবাক করা বিষয় হলো, এই দোষের তকমা ঝেড়ে ফেলে অলসতাকেও চুটিয়ে উদযাপনের জন্য রয়েছে একটি বিশেষ দিন।
প্রতিবছর ১০ আগস্ট যুক্তরাষ্ট্রে পালিত হয় ‘ন্যাশনাল লেজি ডে’ বা জাতীয় অলস দিবস। কর্মব্যস্ত ও যান্ত্রিক জীবনের হাজারো চাপের মাঝে মানুষকে সামান্য বিরতি, একটু স্বস্তি ও বিশ্রামের সুযোগ করে দিতেই এই দিবসের প্রচলন।

যদিও দিবসটি কে বা কখন চালু করেছিলেন, তার সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। এর পেছনে অবশ্য বেশ মজার একটি ব্যাখ্যাও চলে আসে। হয়তো দিবসটির গোড়াপত্তনকারীরা এতটাই অলস ছিলেন যে, এর ইতিহাস লিখে রাখার মতো কষ্টটুকুও তারা করতে চাননি।
আরও পড়ুন: ‘অ্যাম্বিভার্ট’ মানুষ কেমন হয়? তাদের যেভাবে চিনবেন
যারা সারাবছর কাজের চাপে ক্লান্ত ও পরিশ্রান্ত থাকেন, তাদের জন্য আজকের দিনটি এক দারুণ সুযোগ। ঘড়ির অ্যালার্ম বন্ধ করে একটু দীর্ঘ ঘুম, বিছানায় আবেশে শুয়ে থাকা কিংবা সোফায় অলস সময় কাটানোর মোক্ষম অজুহাত হতে পারে এই দিনটি।
তাই আজকের দিনে কাজের দীর্ঘ তালিকাটা একটু সরিয়ে রেখে নিজের মতো করে কিছু সময় কাটান, বিশ্রাম নিন বা একেবারেই কিছু না করে অলসতায় দিন পার করুন।
আজ যেহেতু পুরোটাই অলসদের দিন, তাই একটু আধটু আলসেমি করতেই বা দোষ কী! আর সত্যি বলতে, এই লেখাটিও আর লম্বা করারও কোনো ইচ্ছে নেই। একটু আলসেমি করাই যাক!
এজেড




