ঢাকায় ভ্রমণের নতুন গন্তব্য হিসেবে উন্মুক্ত করা হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। শেরেবাংলা নগরের সংসদ ভবনের উত্তর পাশে সাবেক গণভবন প্রাঙ্গণে এই জাদুঘরটি অবস্থিত, যা জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে নির্মাণ করা হয়েছে।
গতকাল ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘর উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি শুধুমাত্র জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল।

আজ ৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হয়েছে। এটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।
আরও পড়ুন: জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও অনলাইনে বুকিংয়ের উপায়
টিকিটের মূল্য ও প্রবেশের নিয়ম
জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ভিড় এড়াতে দর্শনার্থীদের অনলাইনে আবেদন করে নির্দিষ্ট সময়ের স্লটভিত্তিক টিকিট সংগ্রহ করতে হবে। কোনো নির্দিষ্ট দিনের স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের জন্য বুকিং নিতে হবে। অনলাইনে টিকিট কাটতে পারবেন এই লিংকে।
কী কী দেখতে পারবেন
এই জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ, আন্দোলনের বিভিন্ন পর্যায়, বীরত্বগাথা এবং বিজয়ের ইতিহাস ও আত্মত্যাগের নানা স্মৃতিচিহ্ন দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে ঐতিহাসিক এসব বিষয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শিন করা হবে।
এজেড




